তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের (বড়ছড়া, চারাগাঁও ও বাগলী) আসন্ন কার্যকরী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী মো. এনামুল হক এনাম।
আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে মো. এনামুল হক এনাম জানান, আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন। এ সময় তিনি গ্রুপের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সার্বিক কল্যাণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং গ্রুপের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।