সুনামগঞ্জে ছাত্রদলের নিষ্ক্রিয় ইউনিটের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার অধীনস্থ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের যেসব ইউনিট সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে অক্ষম, সেসব নিষ্ক্রিয় কমিটির বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া।

তিনি বলেন, যেসব ইউনিট সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় এবং দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছে না, সেসব কমিটির বিষয়ে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটিগুলো বিলুপ্ত করে নতুন ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে।

তারেক মিয়ার এ বক্তব্যের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অধীনস্থ নিষ্ক্রিয় উপজেলা, কলেজ ও পৌর ইউনিটগুলোতে নেতৃত্ব পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

জেলা ছাত্রদলের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব আসার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর সুযোগ তৈরি হতে পারে।