স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে শহরের পুরতন বাস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপির সদস্য মো. আকবর আলী, অ্যাডভোকেট শেরেনূর আলী, নাদীর আহমেদ, রেজাউল হক, আ ত ম মিসবাহ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালা চাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংঙ্কর বণিক সুজিত, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ যখন গভীর সংকটে নিমজ্জিত হয়েছিল তখনই জাতির ত্রাতা হিসেবে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতির হাল ধরেছিলেন তিনি। দেশের উন্নয়ন, আগ্রযাত্রা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন স্বাধীনতার এই ঘোষক।
বক্তারা বলেন, পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে স্বৈরশাসনের রাহুমুক্ত করেছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একপর্যায়ে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দেশ এখন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে। তবে দেশবিরোধীরা এখনও নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য সজাগ দৃষ্টি রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।