জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আতাউর রহমান কামালীর সাথে মতবিনিময়

কামরুল হোসেন, আমেরিকা থেকে::

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় অবস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নিজস্ব ভবনে (ঠিকানা: 3607 31 Street, Astoria, NY 11106) এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ আগস্ট সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সুনামগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত শিক্ষাবিদ জনাব আতাউর রহমান কামালীর সাথে সংগঠনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক হৃদয়গ্রাহী মতবিনিময় ও আলোচনার পরিবেশ সৃষ্টি হয়।

সংগঠনের সভাপতি জনাব মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য জনাব সৈয়দ লোকমান।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আতাউর রহমান কামালীর বর্ণাঢ্য জীবন ও কর্মময় অবদান নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য জনাব শাহীন কামালী।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি জনাব আব্দুল বাছিত, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান শাহেদ চৌধুরী, রোমানা আহমেদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য জনাব ইফজাল চৌধুরী, জনাব আপ্তাব আলী, মৌলভীবাজার জেলা সোসাইটির যুগ্ম সম্পাদক জুয়েল খান, এবং তরুণ কমিউনিটি একটিভিস্ট হাসনাত তালুকদার।

এছাড়াও কার্যকরী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (সেপাজ), সহ-সভাপতি শাহ মিজানুর রহমান, সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সম্পাদক হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মঈন জামান চৌধুরী, সদস্য সচিব শাহীনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, ক্রীড়া সম্পাদক রহিম কাদির এবং দেওয়ান মোতাচ্ছির মনজু।

আলোচনায় অংশগ্রহণকারীরা আতাউর রহমান কামালীর শিক্ষা ও সমাজসেবায় অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসী সমাজে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ভবিষ্যতে দিকনির্দেশক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।