দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার ইফতার মাহফিল ২৩ ফেব্রুয়ারি

যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকাল ৫টায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তাড়াতাড়ি রেস্টুরেন্ট-এ, যা অবস্থিত লন্ডন শহরের নিউ রোড এলাকায়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসে বসবাসরত এলাকাবাসীর মিলনমেলায় এ আয়োজন ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সংগঠনের সভাপতি মহিউদ্দিন জগনু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন এবং ট্রেজারার মিজানুর রহমান সরদার এক যৌথ বার্তায় জানান, সকলের সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানকে আরও সুন্দর ও সার্থক করে তুলবে, ইনশাআল্লাহ।