Oplus_16908288
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। তিনি সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটিটের গ্রুপ পিএফজির সদস্য।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে হাফেজা ফেরদৌস লিপন তার রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, নিজ জেলা সুনামগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন এবং দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আমি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করেছি।”
নারীর ক্ষমতায়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুনাজ্জির হোসেন সুজন, আক্তারুজ্জামান রিন্টু, জামাল উদ্দিন বাকের, মিয়া সোহেল, ফয়সাল আহমদ ও আহমদ শামস অর্ক।