ডেপুটি স্পীকার এর আমন্ত্রণে গারো প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন

Oplus_16908288

নেত্রকোণা প্রতিনিধি :

জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রামপ্রধান ও পুরোহিতসহ গারো জাতিগোষ্ঠীর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার সংসদ ভবন পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের আমন্ত্রণে তারা এই সফরে অংশ নেন।

এ সময় প্রতিনিধিদল জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। পাশাপাশি তারা সংসদের ইতিহাস, কাঠামো ও কার্যপ্রণালী সম্পর্কেও ধারণা লাভ করেন।

পরে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণমূলক উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

গারো প্রতিনিধিরা এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।