Oplus_16908288
স্টাফ রিপোর্টার::
আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন-২০২৬-এ অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ। তিনি মেসার্স আল ফারুক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী।
নির্বাচনকে সামনে রেখে গ্রুপের সদস্যদের উদ্দেশে ঐক্য, সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা তুলে ধরেছেন তিনি। তাঁর নির্বাচনী অঙ্গীকারে সংগঠনের ঐক্য ও সকল সদস্যের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মোঃ ফারুক আহমেদ তাঁর নির্বাচনী বক্তব্যে বলেন, ‘একতা, ঐক্য ও সহযোগিতাই আমাদের শক্তি, সুন্দর সংগঠনই আমাদের লক্ষ্য। সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ গ্রুপ।’
তিনি আরও বলেন, ‘সবার কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার, আপনাদের আস্থাই আমার শক্তি।’
এ সময় তিনি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ভোটারের কাছে তাঁদের মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে সংগঠনের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।