জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা বৃহস্পতিবার

Oplus_16908288

জামালগঞ্জ প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি।

বুধবার (৪ নভেম্বর) জামালগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় জামালগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সব নেতৃবৃন্দ, উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ সংশ্লিষ্ট নেতাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। তাঁরা উভয়েই স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।