দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সুজনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট তোরণ মিয়ার সভাপতিত্বে এবং সহসভাপতি ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরী, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস, দিরাই প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন জুহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।