দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে লোকনাথ-সরল- কুমুদ – রেবা ফাউন্ডেশন ও কুলসুম বিবি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয়ের দুই ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ফিমেইল একাডেমির পরিচালক জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও নলেজ হোম প্রি- ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার খেজুর, শিক্ষক শিপ্রা রায়,স্বাধীন কুমার চৌধুরী,ওয়াসিম আকরাম, রুবেনা বেগম প্রমুখ। লোকনাথ- সরলা ফাউন্ডেশনের পরিচালক নারায়ণ দাস জানান, লোকনাথ- সরলা কুমুদ – রেবা ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এক হাজার দুইশত পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অত্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সকল কে ধন্যবাদ জানান। কুলসুম বিবি ফাউন্ডেশনের পরিচালক যুক্ত রাজ্য প্রবাসী রাসিকুল ইসলাম বলেন, আমার মায়ের স্মৃতি অম্লান রাখতে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তির আয়োজন করি, প্রায় তিনশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যারা বৃত্তি পরীক্ষার আয়োজন সার্বিক সহযোগিতা করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ। আগামীতে যে কোনো সেবা মুলক কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।